২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ বছর সংসদ টিকিয়ে রাখতে চাই সংবিধান সংশোধন: যোগাযোগমন্ত্রী

জাতীয় সংসদ থেকে আওয়ামী লীগের পদত্যাগের হুমকির মুখে পাঁচ বছর মেয়াদ পর্যন্ত সংসদকে টিকিয়ে রাখতে এবং জনগনের ম্যান্ডেট পূরণের লক্ষে সংবিধান সংশোধনের প্রস্তাব করেছেন যোগাযোগমন্ত্রী ব্যারিষ্টার নাজমুল হুদা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

মন্ত্রী রোববার দোহারে একটি সেতু উদ্বোধনকালে জনসভায় এ কথা বলেন। তিনি বলেন, জনগন ম্যান্ডেট দিয়ে সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের জাতীয় সংসদে পাঠিয়েছেন পাঁচ বছর যথাযথ ভূমিকা পালনের জন্য। তিনি বলেন, জনগনের ম্যান্ডেট যারা তোয়াক্কা করে না এবং জনগনের স্বার্থ যারা দেখে না, তারা পদত্যাগ করলে জনগনের ক্ষতি হবে না।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফাহিমা হুসাইন জুবলী, প্রাক্তন এমপি শহীদ আহমেদ খন্দকার, দোহার পৌরসভা চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, দোহার বিএনপি সভাপতি সাহাবুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আলমগীর আলম প্রমুখ।