২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুর টেকনিক্যাল কলেজে দুটি তাজা বোমা উদ্ধার

পিরোজপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ’র (ভকেশনাল) বাথরুম থেকে রোববার সকালে দুটি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করা হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 05:20 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

পুলিশ জানায়, জর্দার কৌটা আকারে বোমা দুটি লাল টেপ দিয়ে মোড়া। এতে পেন্সিল ব্যাটারী, সার্কিট তার দিয়ে লাগানো রয়েছে।

টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ ফায়েজুল বারী বিডিনিউজকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে দাড়িওয়ালা লম্বা আকৃতির এক বৃদ্ধ ব্যক্তি কলেজের এমএলএসএস জাহানারার কাছে বাথরুমের অবস্থান জেনে বাথরুমে যায়। এরপর কলেজের অটো মোবাইল বিভাগের প্রশিক্ষক মোঃ গোলাম কবীর বাথরুমে গিয়ে বোমা দুটি দেখতে পান।

এ সময় পুলিশকে খবর দিলে পুলিশ এসে বোমা দুটি উদ্ধার করে নিয়ে যায়। বোমা দুটির গায়ে কম্পিউটার প্রিন্টে আরইবিএস লেখা রয়েছে।