২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার কুমিল্লার ধর্মসাগর পার্ক উন্মুক্ত করা হবে

বিদেশি বেসরকারি প্রতিষ্ঠান রিলিফ ইন্টারন্যাশনাল স্কুলস অনলাইন কুমিল্লার ধর্মসাগর পার্ক পুনঃসংস্কার করেছে এবং সোমবার দর্শণার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 01:48 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

একই সাথে পার্কটির শুভসূচনা করা হবে। এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

কুমিল্লা ডিপার্টমেন্ট অব ইয়ুথ ডেভেলপমেন্ট এবং দ্য ইয়ুথ অব ইউসুফ মাল্টিপারপাস টেকনিক্যাল বয়েজ হাই স্কুল এই পুনঃসংস্কার প্রকল্পে স্থানীয় উদ্যোক্তা হিসেবে কাজ করেছে। ল্যান্ডস্ক্যাপিং, পেইন্টিং এবং নতুন প্লেগ্রাউন্ড টয়েস স্থাপনের মত বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তারা প্রকল্পে অংশগ্রহণ করেছে।

কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান মনিরুল হক শাক্কু পার্কের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কুমিল্লা রোটারি ক্লাবের প্রেসিডেন্ট আ ন ম আহাদ, রিলিফ ইন্টারন্যাশনাল-স্কুলস অনলাইনের কান্ট্রি ডিরেক্টর জ্যাক ওয়ালিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।