দিনাজপুরে মাশরুম চাষ হচ্ছে
বহু গুণাবলী সমৃদ্ধ সব্জি মাশরুম বর্তমানে দেশের বিভিন্ন জেলায় আবাদ হচ্ছে। মাশরুম চাষের দিক থেকে দিনাজপুর শীর্ষে রয়েছে।
জানা গেছে, দিনাজপুর জেলার পুরাতন ছয় নং ব্লকে ই/৪ নম্বরের বাসিন্দা আসাদুল ইসলাম আসলাম তার বাড়িতে মাশরুম চাষ শুরু করেছেন।
মাশরুম চাষী আসলাম বিডিনিউজকে জানান, তিনি চলতি বছরের জুলাই মাস থেকে মাশরুম চাষ শুরু করেছেন। ভবিষ্যতে আরও ব্যাপক আকারে মাশরুম চাষ করবেন বলে তিনি জানান। আসলাম মাশরুম কেজি হিসেবে শুকনোও বিক্রি করেন।
মাশরুম শরীরের জমাকৃত কোলেস্টোরেল কমায় এবং ডায়াবেটিক উচ্চ রক্তচাপ, হৃদরোগ, টিউমার, মেদভুঁড়ি, জন্ডিস, রক্তস্বল্পতা, যৌন অক্ষমতা, ডেঙ্গু জ্বর, এ্যাজমা, হাঁপানিসহ প্রভৃতি দুরারোগ্য ব্যাধির নিরাময়ক হচ্ছে মাশরুম।
চিকিৎসা বিজ্ঞান অনুসারে, নিয়মিত মাশরুম খেলে শরীর দীর্ঘদিন সুস্থ্য ও সতেজ থাকে।
মাশরুম এমন একটি টনিক যা খেলে দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায়। মাশরুম গর্ভবতী মা ও শিশুদের জন্য একটি আদর্শ খাবার।
আসাদুল ইসলাম আসলাম বর্তমানে তার নিজ বাড়িতে ২৫০ টি মাশরুম চাষ করছেন। এ মাশরুমের নাম ’ঝিনুক’ মাশরুম। এ মাশরুমটি এইডস প্রতিরোধক হিসেবে বিশ্বে ব্যবহৃত হচ্ছে।
