২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন করা হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও জগন্নাথ হল কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2005, 04:08 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

১৯৮৫ সালে এক ঝড়ের রাতে জগন্নাথ হলের টিভি রুমে ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা। জীর্ণ ভবনটির ছাদ ধসে সেদিন ওই হলে ছাত্র-কর্মচারী-অতিথি মিলে প্রাণ হারায় ৩৯জন। আহত হয় আরো ৩০০ জন।

দিবসটি পালন উপলক্ষে সকাল ছয়টায় সকল হল ও বিশ্ববিদ্যালয়ের কালো পতাকা উত্তোলন করা হবে। এছাড়া ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হবে এবং ছাত্র-ছাত্রীরা কালো ব্যাজ ধারন করবে।

সকাল সাতটায় অপরাজেয় বাংলা থেকে জগন্নাথ হল পর্যন্ত শোক মিছিল, হলের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং নীরবতা পালন করা হবে।

সকাল আটটায় জগন্নাথ হলে রক্তদান কর্মসুচী এবং বাদ আছর কেন্দ্রীয় মসজিদসহ সকল হলে মোনাজাত। এছাড়া দিনব্যাপী চলবে নিহতদের তৈলচিত্র এবং তাদের ব্যবহৃত বিভিন্ন উপকরণের প্রদর্শনী।