২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার-চট্টগ্রাম অপটিক্যাল ফাইবার সংযোগের জন্য বিটিটিবি-হেসফিবল চুক্তি আগামী সপ্তাহে

কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপনের কাজ আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2005, 05:12 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

বিটিটিবি এবং তুরস্কের প্রতিষ্ঠান হেসফিবলের মধ্যে আগামী সপ্তাহে একটি ক্রয় সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পরই এই কাজ শুরু হবে।

বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডের (বিটিটিবি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল মালেক আকন্দ বৃহস্পতিবার বিডিনিউজকে বলেন, ক্রয় তালিকা প্রস্তুত, সেতু, কালভার্টের নকশা সমীক্ষা ইত্যাদি বেশ কিছু কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

বিটিটিবি চেয়ারম্যান জানান, কক্সবাজার বেইজ স্টেশন থেকে বন্দর নগরী চট্টগ্রাম পর্যন্ত সংযোগ স্থাপনে হেসফিবল চার মাস সময় নিলেও নির্ধারিত সময়ের আগেই তারা কাজ শেষ করার চেষ্টা করবে।

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গত ৫ সেপ্টেম্বর তুরস্কের প্রতিষ্ঠানটিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত অপটিক্যাল ফাইবার সংযোগ লাইন স্থাপনের অনুমতি দেয়। ১৭১ কিলোমিটার সংযোগ লাইন স্থাপনে ব্যয় হবে ২৮ কোটি ৪১ লাখ টাকা।

এই প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটি চট্টগ্রাম-ঢাকা অপটিক্যাল ফাইবার সংযোগ উন্নয়নের কাজও করবে।