গাইবান্ধায় স্বামীর হাতে গৃহবধু খুন
গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের রাধাকৃষ্ণপুর গ্রামে বৃহস্পতিবার সকালে এক গৃহবধুকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী।
হত্যাকারীর নাম জয়নাল এবং নিহত গৃহবধুর নাম খুকি বেগম (৩৫) বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে স্বামী জয়নালের সঙ্গে খুকির কোন্দল চলছিল। এরই ধারবাহিকতায় বৃহস্পতিবার সকালে ঝগড়ার এক পর্যায়ে জয়নাল তার স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে এবং এরপর পালিয়ে যায়।
গাইবান্ধা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্ত সম্পন্ন করে। পরে লাশ দাফন করা হয়।
এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
