বিচারপতি মাকসুমুল হাকিমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বিচারপতি মাকসুমুল হাকিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি এক শোক বার্তায় বিচারপতি হিসেবে মরহুম হাকিমের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ন দায়িত্ব পালনের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি রাষ্ট্রদূত হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করেন। রাষ্ট্রপতি বলেন, বিচারপতি হাকিমের মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট আইনজ্ঞকে হারালো।
রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
