২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে নির্মাণাধীন মার্কেটের ছাদ ধসে ১০ জন আহত

রাজধানীর মালিবাগে বৃহস্পতিবার সকালে একটি নির্মাণাধীন মার্কেটের ছাদ ধসে ১০ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2005, 04:02 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

আহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো-সাইফুল (২৫), ইয়াতিমউদ্দিনের ছেলে সাইদুল (২৫), নাটোরের লালপুর থানার ফজলুল হকের ছেলে আনোয়ার (৩০) এবং লক্ষ্মীপুরের চাঁদখালী গ্রামের তোফায়েল আহমেদের ছেলে আরিফ হোসেন (৩০)। এদের মধ্যে সাইফুলের অবস্থা আশংকাজনক। তাৎক্ষণিকভাবে বাকি আহতদের পরিচয় পাওয়া করা যায়নি।

রমনা থানা পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে শ্রমিকরা মালিবাগের নির্মাণাধীন ফরচুন শপিং মলের দশম তলার ছাদ ঢালাই দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, ত্রুটিযুক্ত নির্মাণকাজই দুর্ঘটনাটির কারণ। নির্মাণকাজ তদারককারী প্রকৌশলীরাও এসময় উপস্থিত ছিলেন না।