২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অজগর নিয়ে বিপাকে মানিকগঞ্জের দৌলতপুর এলাকাবাসী

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা এলাকাবাসী বিশাল আকৃতির একটি অজগর উদ্ধার করে বিপাকে পড়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 07:25 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

যমুনা নদীর তীরবর্তী এলাকা থেকে বুধবার সাপটি উদ্ধার করা হয়।

মানিকগঞ্জ জেলা পশু সম্পদ কর্মকর্তা বিডিনিউজকে জানান, পাঁচ হাত লম্বা ও নয় কেজি ওজনের সাপটি সম্ভবত উজান থেকে যমুনা নদীতে ভেসে এসেছে।

ঢাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষ অজগরটি নিতে রাজি হয় নি।

কিউরেটর মফিজুর রহমান বিডিনিউজকে জানান, খাঁচা সংকটের কারণে চিড়িয়াখানায় সাপটি রাখা সম্ভব নয়। তিনি যথাযথ প্রতিপালক না পেলে অজগরটি কোন পাহাড়ে ছেড়ে দেওয়ার পরামর্শ দেন।

এ অবস্থায় অজগর নিয়ে বিপদে পড়েছে এলাকাবাসী।