নারায়ণগঞ্জে সুইপারদের বিক্ষোভ
নারায়ণগঞ্জ পৌরসভার সুইপাররা দুর্গা পূজার আগে অগ্রিম বেতন না পাওয়ায় মঙ্গলবার ধর্মঘট পালন করেছে।
বিক্ষুব্ধ সুইপাররা এসময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার অফিসে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখায়।
খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক যুগ ধরে নারায়ণগঞ্জ পৌরসভার সুইপাররা দুর্গা পূজার আগে অগ্রিম বেতন পেয়ে আসছে। এবছর পূর্ব কোন নোটিশ না দিয়ে কর্তৃপক্ষ এ সুযোগ বন্ধ করে দেয়।
এব্যাপারে পৌর চেয়ারম্যানের কোন বক্তব্য পাওয়া যায়নি।
