জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট ৩১ অক্টোবর সারাদেশে কালো পতাকা মিছিল করবে
জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট পূর্ণাঙ্গ উৎসবভাতা প্রদান এবং এমপিও চালু করার দাবিতে কালো পতাকা নিয়ে ৩১ অক্টোবর সারাদেশে জেলা সদরে বিক্ষোভ মিছিল পালন করবে।
জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট এক সংবাদ সম্মেলনে এ কর্মসুচি ঘোষণা করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ।
উপস্থিত ছিলেন ফ্রন্টের আহ্বায়ক আজিজুল ইসলাম, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুল হক, কলেজ কর্মচারি ইউনিয়নের সভাপতি জুলফিকার আলী ভুট্টো প্রমুখ।
সংবাদ সম্মেলনে ২৩ থেকে ২৫ অক্টোবরের মধ্যে প্রতিটি জেলাসদরে সংবাদ সম্মেলন এবং ১৭ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল ১১টা থেকে বেলা ১২ টা পর্যন্ত অবস্থান ধর্মঘটের কর্মসূচি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষায় ন্যায়পাল প্রবর্তন, প্রতি থানায় বিজ্ঞানাগার ও ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের দাবি জানানো হয়।
