যশোরে ডায়রিয়ার মারাত্মক প্রকোপ
যশোরের বিভিন্ন এলাকায় মারাত্মকভাবে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। কমপক্ষে ৩ শ’ জন ডায়রিয়া আক্রান্ত হয়েছে বলে সোমবার জানা গেছে।
এর মধ্যে বকচর, মুরলি, নীলগঞ্জ এবং আরএন সড়কের বাসিন্দারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের কর্মকর্তারা জানান, প্রতিদিনই সব বয়সের রোগীরা হাসপাতালে আসছে। রোববার হাসপাতালে প্রায় ৪৭ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হলেও সেখানে আসন সংখ্যা মাত্র ২৫।
