২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পদদলিত হয়ে ৮ দু:স্থ মহিলা নিহত, আহত ৫০

জেলার সাতকানিয়া উপজেলার নালুয়া ইউনিয়নে শিল্পপতিদের কাছ থেকে যাকাতের মালামাল সংগ্রহ করতে আসা লোকজনের ভীড়ে পদদলিত হয়ে আট দুঃস্থ নিহত এবং কমপক্ষে আরও ৫০ জন আহত হয়েছে। নিতদের মধ্যে বেশিরভাগই মহিলা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 09:55 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

নিহতরা হলো-সাতকানিয়ার দক্ষিণ ঢেমসার সাহেরা খাতুন (২৯) ও ফরিদা ইয়াসমিন (১৩), মিঠাদীঘির কোহিনূর (১৫), ইয়াসমিন (১৩), পূর্বঘাতির আয়েশা (৫০), নালুয়ার নুরুল আলম (৪৫), জয়নব বেগম এবং জনৈক জালালের স্ত্রী।

স্থানীয় এলাকাবাসী জানায়, উপজেলার বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ বৃহস্পতিবার যাকাতের জন্য কবির স্টিল মিল এবং রয়েল সিমেন্ট’র শিল্পপতির বাড়িতে সমবেত হয়।

সূত্র অভিযোগ করে ওই শিল্পপতি প্রভাবশালী হওয়ায় ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন এবং শনিবার পর্যন্ত সাংবাদিকরা এ ঘটনা জানতে পারে নি।

নিহতদের মধ্যে দুইজন বৃহস্পতিবার রাতে, চারজন শুক্রবার এবং দুইজন শনিবার নিহত হয়। স্থানীয়রা জানায়, ফরিদার মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা জানায়, ময়না তদন্ত ছাড়াই দুইটি মৃতদেহ কবর দেয়া হয়।