ঢাবিতে ১০ অক্টোবর থেকে একমাসের ছুটি
দুর্গাপূজা, রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১০ অক্টোবর থেকে এক মাসের ছুটি ঘোষণা করেছে।
শনিবার সিন্ডিকেটের বৈঠকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছুটির এ সিদ্ধান্ত নেয়।
এর আগে দুর্গাপূজা উপলক্ষে অক্টোবরে ১০ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল। ২৯ অক্টোবর থেকে ঈদের ছুটি শুরু হবে। আগামী ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয় খুলবে।
