আগারগাঁও বস্তি থেকে ১ কেজি হেরোইন উদ্ধার, ৬ ব্যক্তি আটক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শনিবার নগরীর আগারগাঁও বস্তি থেকে এক কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইন উদ্ধার এবং এ ঘটনায় জড়িত সন্দেহে ছয় জনকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে, নয়ন (২৩), রিপন (২৭), বাবু (২০), রাজু (২৩), খায়ের (২৩) ও স্বপন (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক হাফিজুর রহমান বিডিনিউজকে জানান, শনিবার সকালে আগারগাঁও বিএনপি বস্তিতে তল্লাশি চালিয়ে তারা এ হেরোইন উদ্ধার করেন।
তিনি বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিল।
