২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের মার্কেটে অগ্নিকাণ্ড, ৯ লাখ টাকার মালামাল ভস্মীভূত

সিলেট শহরের পশ্চিম শাহী ঈদগা এলাকায় শনিবার দুপুরে একটি মার্কেটে অগ্নিকান্ডে নয়টি দোকানের আনুমানিক নয় লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 05:20 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে।

সূত্র জানায়, রাস্তার পাশে সারিবদ্ধ টিন শেডের এই মার্কেটে আগুন লাগার সাথে সাথে তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। দ্রুত আগুন নিভিয়ে ফেলায় মাকের্টের আরও প্রায় ২৫টি দোকান রক্ষা পেয়েছে।