২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বজ্রপাতে স্কুল ছাত্রসহ নিহত ২

মানিকগঞ্জ সদর উপজেলার বেংরুই গ্রামে শনিবার দুপুরে বজ্রপাতে স্কুল ছাত্রসহ দুইজন নিহত হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 04:40 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

এলাকাবাসী জানায়, বেংরুই গ্রামের মোতালেব হোসেনের স্কুল পড়ুয়া ছেলে রিপন (১৪) ও প্রতিবেশী জমশের আলীর ছেলে ক্যাপ্টেন (১৮) পাশের বিলে শালুক তুলতে গেলে তাদের ওপর বজ্রপাত হয়। আশঙ্কাজনক অবস্থায় মানিকগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু ঘটে।