মানিকগঞ্জ জেলা যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
মানিকগঞ্জ জেলা যুবলীগের সাবেক সভাপতি সুলতানুল আজমকে বৃহষ্পতিবার গভীর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাত দেড়টার দিকে পৌরসভার শিববাড়ি এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আসন্ন দুর্গাপুজা উপলক্ষে নাশকতামূলক কোন কর্মকাণ্ডের আশংকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও মামলা রয়েছে কিনা তা জানতে চাওয়া হলে পুলিশ জানায় নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।
