২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলিম বিশ্বের নেতাদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পবিত্র রমজান উপলক্ষে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার মুসলিম দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের শুভেচ্ছা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2005, 06:25 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

প্রেসিডেন্ট তার বার্তায় বলেন, রমজান উপলক্ষে আপনাকে ও আপনার দেশের ভ্রাতৃপ্রতীম জনগনকে শুভেচ্ছা জানাতে পেরে আমি খুবই আনন্দ বোধ করছি।

আমি ইসলামি উম্মাহ’র শান্তি, কল্যান ও ঐক্য কামনা করি।

অপর বার্তায় প্রধান মন্ত্রী খালেদা জিয়া আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, আমি আপনার ও আপনার দেশের জনসাধারনের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করি।

পররাষ্ট্র মন্ত্রী এম. মোর্শেদ খাঁন এক বার্তায় মুসলিম দেশ ও উম্মাহ্’র শান্তি, ও সমৃদ্ধি কামনা করেন।