২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় আবার বোমা হামলা

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া বাজারে সন্ত্রাসীদের ছোঁড়া বোমায় বাজারের দু’জন নৈশ প্রহরি আহত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

মঙ্গলবার গভীর রাতে এ বোমা হামলায় একটি পল্লী ফোনের দোকানের বন্ধ সাটার ঝাঁঝরা হয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে একদল সন্ত্রাসী তেতুলিয়া বাজারের ললিতা পল্লী ফোনের বন্ধ দোকানের পাশে অবস্থান নেয়। বাজারের দায়িত্বরত প্রহরি মজিদ ও নিরঞ্জন তাদের চ্যালেঞ্জ করলে সন্ত্রাসীরা নৈশ প্রহরিদের লক্ষ্য করে বোমা ছুঁড়ে মারে। এতে নৈশ প্রহরিদ্বয় গুরুতর আহত হয়। বোমার স্প্লিন্টারে ঝাঁঝরা হয়ে যায় ললিতা পল্লী ফোনের দোকানের সাটার।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার সহকারী দারোগা জানান, বোমা হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এর আগে রোববার রাতে সাতক্ষীরার দলুয়াবাজারে সন্ত্রাসীদের বোমা হামলায় দু’জন নিহত হয়।