দৌলতদিয়া ফেরিঘাটের পল্টুনটি ৩ দিন ধরে অকেজো
দৌলতদিয়া তিন নম্বর ফেরিঘাটের বিধ্বস্ত পল্টুনটি গত তিন দিনেও মেরামত না করায় ঘাটটি বন্ধ রয়েছে।
ফেরিতে যানবাহন উঠানামা করতে পারছে না। এর ফলে তিনটি ঘাটের একটি বন্ধ থাকায় প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে।
সূত্র জানায়, প্রাকৃতিক দুর্যোগের কারণে এ ঘাটের পল্টুনটির তার ছিড়ে নদীতে ভেসে যায়।
উদ্ধারকারী জাহাজ আইটি ৩৯৪ ভেসে যাওয়া পল্টুনটি উদ্ধার করে রাতের মধ্যেই যথাস্থানে স্থাপন করতে সক্ষম হলেও কারিগরি ত্রুটির মেরামত কাজ শুরু না করায় ঘাটটি চালু করা সম্ভব হচ্ছে না। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঘাটটি বন্ধ ছিল।
জানা গেছে, পল্টুনটির ফিঙ্গার জয়েন্ট এবং প্রধান রাস্তার নিচের অংশে ওয়েল্ডিং এর কিছু কাজ করতে পারলেই ঘাটটি চালু করা সম্ভব হত।
অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার জন্য তা সম্ভব হচ্ছে না।
