২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ইউপি সদস্যসহ ২ জন খুন

সিরাজগঞ্জে পৃথক দুটি ঘটনায় ইউপি সদস্যসহ দুজন খুন হয়েছে। নিহতরা হচ্ছে, সোনাতলী ইউপি সদস্য আশরাফ আলী (৪০) ও রোজিনা খাতুন (১৯)।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 08:28 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেলার শাহজাদপুর উপজেলার সোনাতলী এলাকায় রিলিফের ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে আপন ভাতিজার হাতে খুন হয় ইউপি সদস্য আশরাফ আলী।

কার্ড বিতরণ নিয়ে দুজনের বচসার এক পর্যায়ে সোমবার দুপুরে ভাতিজা মোস্তফা নৌকার বৈঠা দিয়ে আশরাফের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

এদিকে সদর উপজেলার রেলবাজার এলাকায় পারিবারিক বিরোধের জের হিসেবে বড় ভাইয়ের হাতে খুন হয় রোজিনা। ঘটনার পর বড় ভাই বাবু রোজিনার লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।

ওই দুই ঘটনায় এ পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।