২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে জমি নিয়ে সংঘর্ষে শিশুসহ ৫ জন আহত

যশোরের পল্লীতে জমি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার এক সংঘর্ষে শিশুসহ পাঁচজন আহত হয়েছে। আহতরা হলো-সামিউল (৭), হুমায়ুন (১৬), মামুন (১৫),)বেলায়েত (২৮) ও লাভলু।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 04:52 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

সূত্র জানায়, সকালে একই এলাকার রাজু, সিরাজ, মুকুলসহ ৭/৮ জন জলিল মোল্লার জমিতে খুঁটি পুঁততে যায়। এ সময় উভয় পক্ষে সংঘর্ষ বেধে গেলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওই পাঁচজন আহত হয়।

আহতদের মধ্যে বেলায়েত ও লাভলুকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।