২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি’র মৈত্রী হল ও ফজিলাতুন্নেছা মুজিব হলে খাদ্যে ভেজালবিরোধী অভিযান

খাদ্যে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে অভিযান চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 03:12 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

অভিযানে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ক্যান্টিন ম্যানেজার আব্দুল মালেককে ‘পিউর ফুড অর্ডিন্যান্স’ এর ২৩ ধারায় দু’শ টাকা এবং ২৪ ধারায় দু’দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।

আদালত কুয়েত মৈত্রী হলে পচা দুর্গন্ধযুক্ত ভাত, নষ্ট পামওয়েল, ফ্রিজে রাখা বাসি নুডলস্, দু’তিনদিনের পুরনো ময়দার খামি ও বাসি ছোলা পায়। ক্যান্টিন ম্যানেজার আদালতের কাছে তার দোষ স্বীকার করে। আদালত পরিচালনাকারীরা এসব খাবার ড্রেনে ফেলে দেন।

এরপর ভ্রাম্যমাণ আদালত বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে অভিযান চালায়। এ সময় হলের প্রভোস্ট ড.শামীমা নাসরিন শাহেদ আদালত পরিচালনাকারীদের হল ক্যান্টিনে নিয়ে যান।

ম্যাজিস্ট্রেট শাহজাহান এ হলের ক্যান্টিনের পরিবেশ এবং খাবারের মান সন্তোষজনক বলে জানান।