কুমিল্লায় সড়ক দুঘটনায় নিহত ২, আহত ১৫
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার দুপুরে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দু’জন যাত্রী নিহত এবং ১৫ জন আহত হয়েছে।
নিহত যাত্রীরা হচ্ছেন, শরিফুল ইসলাম (২৫) এবং শাহীন আলম (২২)। আহতদের মধ্যে বাসচালকসহ চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সিএমএইচ ও কুমিল্লার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িচং উপজেলার মনিপুরে চাঁদপুর থেকে ঢাকাগামী সুপার বাসের সাথে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটে। এতে যাত্রীবাহী বাসটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থলে থেকে কাভার্ডভ্যানটি আটক করেছে। তবে ভ্যনটির চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।
