২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সিরডাপ গভর্নিং কাউন্সিলের নতুন চেয়ারপারসন নির্বাচিত

বাংলাদেশ ২০০৫ থেকে ২০০৭ সালের জন্যে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত গ্রমীণ উন্নয়ন কেন্দ্রের (সিরডাপ) শীর্ষ নীতি নির্ধারণী কমিটি গভর্নিং কাউন্সিলের চেয়ারপারসন নির্বাচিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 06:38 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

সিরডাপ গভর্নিং কাউন্সিলের নতুন চেয়ারপারসন বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া শিগগিরই তার দায়িত্ব গ্রহণ করবেন।

ঢাকায় ২ ও ৩ অক্টোবর ১৪ সদস্য বিশিষ্ট সিরডাপ গভর্নিং কাউন্সিলের ১৫তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফিলিপাইনের কৃষি সংস্কার বিভাগের মন্ত্রী জেরানডিও খালিক সি মাদুয়েনোকে কাউন্সিলের ভাইস চেয়ারপারসন নির্বাচিত করা হয়।

ফিলিপাইনে ২০০৭ সালে সিরডাপ গভর্নিং কাউন্সিলের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

সিরডাপ গভর্নিং কাউন্সিলের সদস্যরা বছরে দু’বার বৈঠকে মিলিত হন। বাংলাদেশ সরকার আয়োজিত ঢাকায় অনুষ্ঠিত গভর্নিং কাউন্সিলের এটি দ্বিতীয় বৈঠক।

প্রধানমন্ত্রী কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২ অক্টোবর এ বৈঠক শুরু হয়। বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

গভর্নিং কাউন্সিলের বিদায়ী চেয়ারপারসন ইন্দোনেশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের মহাসচিব পোরগো নুরদজামানসহ সিরডাপের ১৪টি সদস্য রাষ্ট্রের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীগণ বৈঠকে অংশ নেন।