২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি নেতা শহীদুল্লাহ ১০ দিনের রিমান্ডে

খুলনায় ১৭ আগস্টের বোমা হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত জেএমবি নেতা শহীদুল্লাহ ওরফে লোকমানকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 06:08 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

খুলনা মহানগর হাকিমের আদালতে পুলিশ সোমবার ১০ দিনের রিমান্ড প্রার্থনা করলে মহানগর হাকিম আতিকুল হক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপর একটি মামলায় বটিয়াঘটা থানা পুলিশ তাকে আরো পাঁচদিনের রিমান্ডে নেয়।

পুলিশ জানায়, ঢাকার বাসাবো থেকে গ্রেপ্তারকৃত জঙ্গি নেতা শহীদুল্লাহকে সোমবার কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।

এছাড়া শুক্রবার রাতে শহীদুল্লাহকে ঢাকা থেকে খুলনায় আনার সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।