২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীপঙ্কর চক্রবর্তীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি দীপঙ্কর চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত এক স্মরণসভায় বক্তারা অবিলম্বে তার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 09:35 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএফইউজে’র নির্বাহী সদস্য নূর মোহাম্মদ রফিক, সিইউজে’র সাধারণ সম্পাদক শহীদুল আলম, যুগ্ম সম্পাদক নাজিমউদ্দিন শ্যামল প্রমুখ।

সভায় বক্তারা দেশজুড়ে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং সাংবাদিকদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।