মাদারীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে মাদারীপুরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত রোববার স্বামী আনোয়ার তালুকদারের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন।
বিচারক সৈয়দ আলতাফ হোসেন এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে প্রকাশ, রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের জমির তালুকদারের ছেলে আনোয়ার ৭৫ হাজার টাকা যৌতুকের দাবিতে ১৯৯৮ সালের ১৩ মার্চ রাতে স্ত্রী রানু বেগমের শরীরে কেরসিন ঢেলে অগ্নিসংযোগ করে। এতে অগ্নিদগ্ধ হয়ে রানু বেগম ঘটনাস্থলেই মারা যায়। রানু বেগম মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচ্চর গ্রামের আবুল কাশেমের মেয়ে।
এ ঘটনায় রানু বেগমের পরিবার আট জনকে আসামী করে রাজৈর থানায় একটি মামালা দয়ের করেন।
