বিশ্বের সবচেয়ে দ্রুত অগ্রসরমান এলাকা হওয়া সত্বেও দারিদ্র এ অঞ্চলের একটা কঠিন সমস্যা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, বিশ্বের সবচেয়ে দ্রুত অগ্রসরমান এলাকা হওয়া সত্বেও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দারিদ্র এখন একটা কঠিন সমস্যা হিসাবে বিরাজ করছে।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র’র (সিরডাপ) পরিচালনা পরিষদের পঞ্চদশতম সভার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, এ অঞ্চলের পল্লী এলাকায় দারিদ্রের মাত্রা আনুপাতিক হারে বেশি। এ কথা বিবেচনায় রেখে সিরডাপ সদস্য দেশগুলোর পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন নীতি ও কর্মসূচির সমন্বয় সাধনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রধানমন্ত্রী বলেন, প্রবৃদ্ধি ছাড়া দারিদ্র বিমোচন সম্ভব নয়। প্রবৃদ্ধির ধারণাটি নিখাদ অর্থিৈনতক প্রবৃদ্ধি থেকে বন্টনমূলক প্রবৃদ্ধির ধাপ অতিক্রম করে আজ টেকসই উন্নয়ন পর্যন্ত বিস্তৃত হয়েছে।
তিনি বলেন, দারিদ্র বিমোচনে বাংলাদেশে বেশ কিছু অগ্রগতি সাধিত হয়েছে। এরমধ্যে গত দুদশকেরও অধিককাল যাবত গড়ে পাঁচ শতাংশেরও বেশি বার্ষিক প্রবৃদ্ধি অর্জন, জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক চার শতাংশে হৃাস, খাদ্য নিরাপত্তা বজায় রাখা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষমতার বিকাশ, মানব উন্নয়ন সূচকের অগ্রগতি, জনপ্রতি জাতীয় আয় বৃদ্ধি এবং সামাজিক খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি।
সিরডাপের পরিচালনা পরিষদের পঞ্চদশতম এ সভায় স্বাগত ভাষণ রাখেন সিরডাপের মহাপরিচালক ড. দুর্গাপ্রসাদ পদিয়াল। এছাড়া বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, পাকিস্তানের স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল রাজ্জাক তাহির, ইন্দোনেশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও সিরডাপের সেক্রেটারি জেনারেল প্রগো নূরজ্জামান।
