২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ অনুপ্রবেশের দায়ে তুরস্কে বাংলাদেশীসহ ১৩৪ জন আটক

তুরস্কের নিরাপত্তা বাহিনী দেশের পূর্বাঞ্চলীয় শহর ভানে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৩৪ জনকে আটক করেছে। আটকৃতদের মধ্যে বাংলাদেশী নাগরিকও রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 04:35 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

তুর্কি প্রেস রোববার জানায়, বাংলাদেশীদের সঠিক সংখ্যা এবং বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

গ্রেপ্তারকৃত পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশী বংশোদ্ভূত অভিবাসনকারীদের তুরস্কের সীমান্ত ও পাসপোর্ট আইন লংঘনের দায়ে হাজতে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের ফেরত পাঠানো হবে।