ওসি রফিককে ৪ সপ্তাহের মধ্যে গ্রেফতার না করতে হাইকোর্টের নির্দেশ
হাইকোর্ট ওসি রফিককে আগামী চার সপ্তাহের মধ্যে গ্রেফতার ও হয়রানী না করার জন্যে সরকারকে নির্দেশ দিয়েছেন।
একই সঙ্গে হাইকোর্ট ওই সময়ের মধ্যে ওসি রফিককে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
ওসি রফিক নিজেই রোববার সাদা পোশাকে হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন। এর ভিত্তিতে বিচারপতি রেজোয়ান আলী এবং বিচারপতি শেখ আব্দুল আউয়ালের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ ওই নির্দেশ দেন।
রাজধানীর মতিঝিল থানার ওসি একেএম রফিকুল ইসলাম ১৩ সেপ্টেম্বর সংঘটিত মিরপুর কমার্স কলেজের ছাত্র মমিন হত্যা মামলার আসামি।
