২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত একজন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত কামাল (৩৫) কেশবপুর গ্রামের রমজান আলীর পুত্র।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 05:15 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

আক্কেলপুর থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে চকবিজলী গ্রামের বেলালের বাড়ি থেকে একটি টেলিভিশন ও একটি ভিসিডি সেট চুরি হয়। এই চুরির সাথে কামাল জড়িত বলে সন্দেহ করা হয়।

এরপর শুক্রবার বিকালে মাঠে কাজ করতে গেলে বেলালসহ কতিপয় লোক কামালকে ডেকে চকবিজলী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যায়। সেখানে বাক-বিতণ্ডার এক পর্যায়ে গ্রামবাসী কামালকে বেদম প্রহার করে।

পরে অবস্থার অবনতি ঘটলে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, কামাল আন্তঃজেলা চোর দলের অন্যতম সদস্য এবং তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে।