২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সন্দেহভাজন জেএমবি সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা পুলিশ সন্দেহভাজন একজন জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 04:10 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার গভীর রাতে ফতুল্লার রেল স্টেশন সড়কের হামিদ ফ্যাশনের সামনে থেকে আব্দুল আজিজ ওরফে সৈকত (৩১ )কে গ্রেফতার করে। সে ফতুল্লার শাসনগাঁও এলাকার নূরুল ইসলামের পুত্র।

দেশজুড়ে ১৭ আগস্টের বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে তার নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।