২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ময়লার গাড়িতে চাপা পড়ল বাইকচালক

ঢাকার মিরপুর ১৪ নম্বর সেকশনে ময়লার গাড়ির নিচে চাপা পড়েছেন এক মোটর সাইকেলচালক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 05:51 PM

Updated : 25 Oct 2022, 10:55 AM

গুরুতর আহত ওই বাইক আরোহীকে সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার বিকাল সোয়া ৫টার দিকে পুলিশ স্টাফ কলেজের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাফরুল থানার এসআই ভাস্কর রায়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার ট্রাক ওই ব্যক্তিকে চাপা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে।

পুলিশ গিয়ে ওই মোটর সাইকেলচালককে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়।

এসআই ভাস্কর বলেন, “আমি ডাক্তারদের সাথে কথা বলছি, আহত ব্যক্তির অবস্থা সঙ্কটাপন্ন। তাকে নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়ার জন্য বলা হচ্ছে।”

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, মোটর সাইকেলটিকে চাপা দিয়ে ময়লাবাহী গাড়িটির চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। জনগণ ধাওয়া করে কৃষি ব্যাংক কমপ্লেক্সের সামনে গাড়িসহ চালককে ধরে ফেলে।

ময়লার গাড়ির চালক আব্দুস সালামকে (৫০) পুলিশ আটক করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা ভাস্কর রায়।