২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ঈদ পুনর্মিলনীতে কূটনীতিকরা

ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে কূটনীতিকদের সম্মানে পুনর্মিলনীর আয়োজন করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 12:18 AM

Updated : 25 Oct 2022, 10:55 AM

মঙ্গলবার ফরেইন সার্ভিস একাডেমিতে এ আয়োজনে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বর্তমান ও সাবেক কূটনীতিক, সিনিয়র সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে প্রদত্ত বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

এসময় ঈদ পুনর্মিলনীতে যোগ দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কের গভীরতা আগামী দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে।”

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের সাথে পররাষ্ট্রমন্ত্রী মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা কুশলাদি বিনিময় করেন।

ঈদ পুনর্মিলনীর মাধ্যমে কূটনীতিকদের সঙ্গে কুশলাদি বিনিময়ের উদ্যোগের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দেন কূটনীতিকরা।