২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানী থেকে ২১ ছিনতাইকারী আটক

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২১ ছিনতাইকারীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 04:58 PM

Updated : 02 Aug 2022, 01:59 PM

বুধবার রাতে মতিঝিল, পল্টন, শাহজাহানপুর এবং তেজগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৩ এর পুলিশ সুপার বীণা রানী দাস জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- আবুল বাশার (২৩), মো. শাহিন (১৮), মো. তামিম শেখ (১৯),  মো. শফিকুল ইসলাম (১৯),  জয় (২১),  রমজান (২২), মো. জাহাঙ্গীর  আলম (৩৭), মো. সুমন (২০), মো  আলী আকবর (২০), মো. নাঈম (২০), মো. মাসুদ (২৫), মো. রবিন মিয়া (৩৪), মো. রানা মিয়া (২২), মো. ফয়সাল (২৫), মো. তপন (২৫), মো. রাজু (১৯), মো. চাঁন শরিফ (৩৫), মো. জসিম (২০) ও  মো. শুকুর আলী (৩৫)।

এছাড়া দুই জন ১৬ ও ১৭ বছর বয়সী কিশোর রয়েছেন গ্রেপ্তারদের মধ্যে।

তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন, একটি চাকু, একটি এন্টিকাটার, পাঁচটি ব্লেড এবং ১২টি বিষাক্ত মলম উদ্ধার করার কথা জানিয়েছে র‌্যাব।

পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, “এই ছিনতাইকারীরা রাজধানীর বিভিন্ন অলিগলিতে ওঁৎ পেতে থাকে। সুযোগ পাওয়া মাত্র তারা পথচারী, রিকশা আরোহী, যানজটে থাকা অটোরিকশার যাত্রীদের ধারালো অস্ত্র প্রদর্শন করে সর্বস্ব লুটে নেয়।”

তিনি বলেন, মতিঝিল, পল্টন, শাহজাহানপুর, তেজগাঁও, কমলাপুর বটতলা, মতিঝিল কালবার্ট রোড, নাসিরের টেক হাতিরঝিল, শাহবাগ, গুলবাগ, রাজউক ক্রসিং, ইউবিএল ক্রসিং পল্টন মোড়, গোলাপ শাহর মাজার ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, আব্দুল গণি রোড, মানিকনগর স্টেডিয়ামের সামনে, নন্দীপাড়া ব্রিজ, বাসাবো ক্রসিং এলাকায় সন্ধ্যা হতে ভোর রাত পর্যন্ত ছিনতাইকারীদের তৎপরতা বেশি দেখা যায়।

আটক হওয়া ছিনাতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে র‌্যাব-৩।