২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শর্মিলীর মৃত্যুতে শূন্যতা সৃষ্টি হল: প্রধানমন্ত্রী

বাংলা চলচ্চিত্র ও টিভি নাটকের এক সময়ের আলোচিত অভিনেত্রী শর্মিলী আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 02:55 PM

Updated : 02 Aug 2022, 01:59 PM

এক শোকবার্তায় তিনি বলেছেন, বরেণ্য এই শিল্পীর মৃত্যুতে বাংলা নাটক ও চলচ্চিত্রে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হল।

দেশের মঞ্চ, টিভি ও চলচ্চিত্রে বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয়ের মাধ্যমে এই শিল্পী যে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন, সে কথাও বলা হয়েছে প্রধানমন্ত্রীর শোকবার্তায়।

শর্মিলী আহমেদ আর নেই  

তিনি বর্ষীয়ান এই অভিনয়শিল্পীর আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

৭৫ বছর বয়সী শর্মিলী আহমেদ দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে হাসপাতাল থেকে উত্তরার বাসায় নেওয়ার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

তার বোন ওয়াহিদা মল্লিক জলি জানান, শর্মিলী আহমেদকে বনানীতে তার স্বামী রকিব উদ্দিন আহমেদের কবরে সমাহিত করা হবে।