২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু উদ্বোধনের দিনে ৩ সেতুতে টোল ফ্রি

পদ্মা সেতু উদ্বোধনের দিন বুড়িগঙ্গা সেতু, আড়িয়াল খাঁ সেতু, ও ধলেশ্বরী সেতু হয়ে যাতায়াতকারী যানবাহনকে টোল দিতে হবে না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2022, 08:11 PM

Updated : 02 Aug 2022, 01:50 PM

সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব ফাহমিদা হক খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, পদ্মা সেতুর উদ্বোধনী দিনে (২৫ জুন) অনুষ্ঠানে আসা অতিথিদের যানবাহনসহ সাধারণ যানবাহনের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার স্বার্থে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের একই করিডোরে অবস্থিত বুড়িগঙ্গা সেতু, ধলেশ্বরী সেতু ও আড়িয়াল খাঁ সেতুর টোল মওকুফ করা হলো।

বাংলাদেশের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার কোটি টাকায় ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর নির্মাণ কাজ ২০১৫ সালের ডিসেম্বরে শুরু করা হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর বসে সেতুর প্রথম স্প্যান। এর পাঁচ বছরের মাথায় সেতু নির্মাণ শেষ হয়।