পোস্তগোলায় পুড়ল চিপসের কারখানা
ঢাকার পূর্ব জুরাইনে একটি চিপসের কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে পোস্তগোলার ওই টিনশেড কারখানায় আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ জানান।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সেখানে কেউ হতাহত হননি বলে জানিয়েছেন আজাদ।
