রাজধানীতে বাসচাপায় পুলিশের মৃত্যু
রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনের সড়কে বাসের চাপায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
নিহত কোরবান আলী পুলিশ টেলিকম সেন্টারে কর্মরত ছিলেন। সোমবার সকাল পৌনে ১০টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাংলামোটরের দিকে যাওয়ার সময় তিনি দুর্ঘটনায় পড়েন।
হাতিরঝিল থানার এসআই ইভা আক্তার বলেন, “পেছন থেকে ওয়েলকাম পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান কোরবান আলী।”
বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ইভা আক্তার।
