২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারিগরি বোর্ডের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন

অবৈধভাবে প্রায় দুই কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2022, 09:10 PM

Updated : 02 Aug 2022, 01:29 PM

দুদকের তদন্তে সাবেক এই কর্মকর্তা এবং তার স্ত্রীর নামে দেশের বিভিন্ন স্থানে জমি এবং ফ্ল্যাট থাকার তথ্য উঠে এসেছে।

বুধবার কমিশনের এক সভায় অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয় বলে জানান, দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক।

তিনি বলেন, "শিগগিরই এ অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।"

কারিগরি বোর্ডের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা  

দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়, মোস্তাফিজুর রহমান অবৈধভাবে এক কোটি ৭২ হাজার ৩৭১ টাকার সম্পদের মালিক হয়েছেন।

তাছাড়া দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ১৫ লাখ ৭৫ হাজার ৯৪১ টাকার অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন।

সম্পদ বিবরণীর তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়, মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রীর নামে রাজশাহীর কৃষি জমি, গাজীপুরে ভিটা জমি, ঢাকার তেজগাঁয়ের তেজকুনিপাড়া মৌজায় যৌথভাবে ফ্ল্যাট নির্মাণ, উত্তরা ১৮ নম্বর সেক্টরে অ্যাপার্টমেন্ট প্রকল্প, সেনপাড়া পর্বতা মৌজায় নির্মাণাধীন ফ্ল্যাটসহ বিভিন্ন সম্পদ রয়েছে।

২০২০ সালের ১৫ সেপ্টেম্বর কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক এই চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মো. আলী আকবর অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে এ মামলা করেন।