২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারুশিল্পী জোয়ারদার মাহমুদ পল্টুর মৃত্যু

শুরুর দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গলশোভার উদ্যোগে জড়িত চারুশিল্পী জোয়ারদার মাহমুদ পল্টু মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2022, 09:21 PM

Updated : 02 Aug 2022, 01:29 PM

মঙ্গলবার বিকালে ঝিনাইদহের গ্রামের বাড়ি থেকে চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে তার মৃত্যু হয় বলে তার শ্যালক শিমুল আহসান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গতকাল উনার হার্ট অ্যাটাক হয়। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আজ চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সোয়া ৪টার দিকে মারা যান।”

বুধবার ঝিনাইদহ সদরের ধোপাঘাটা গোবিন্দপুর গ্রামে পারিবারিক কবরস্থানে পল্টুকে দাফন করা হবে বলে জানান শিমুল।

৫৪ বছর বয়সী জোয়ারদার মাহমুদ পল্টু স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ছাত্র পল্টু কাজ করতেন ফ্রিল্যান্সার হিসেবে। ছাত্রজীবন থেকেই তিনি চারুকলার মঙ্গল শোভাযাত্রার উদ্যোগে যুক্ত ছিলেন। শোভাযাত্রার জন্য মুখোশ এবং অন্যান্য উপকরণ নির্মাণের দক্ষতার জন্য তিনি ছিলেন পরিচিত।

এছাড়া একুশে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আলপনা ও অংকনের কাজেও তিনি সম্পৃক্ত থাকতেন।

২০১৮ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাতে আঁকা বঙ্গবন্ধুর সর্ববৃহৎ প্রতিকৃতি তৈরির অন্যতম শিল্পী ছিলেন জোয়ারদার মাহমুদ পল্টু।