২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে রাজধানীর ‘বিভিন্ন এলাকায়’

পাইপলাইন মেরামতের কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার সকাল থেকে ৬ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2022, 10:12 AM

Updated : 02 Aug 2022, 01:16 PM

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার ডেমরা সিজিএস, নন্দীপাড়া টিভিএস এবং তেজগাঁও টিভিএসের পাইপ লাইনে জরুরি মেরামত কাজ চলবে।

এর ফলে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

তবে কোন কোন এলাকার বাসিন্দাদের সমস্যায় পড়তে হবে, তা স্পষ্ট করা হয়নি তিতাসের সংবাদ বিজ্ঞপ্তিতে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।