২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাজকে অভিনন্দন শেখ হাসিনার

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2022, 05:46 PM

Updated : 02 Aug 2022, 03:22 PM

বুধবার এক ফেইসবুক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুভেচ্ছা বার্তা পাঠিয়ে পাকিস্তানের নতুন সরকার প্রধানকে অভিনন্দন জানান শেখ হাসিনা।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, “এই অঞ্চলের সার্বজনীন মঙ্গলের স্বার্থে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় পুরো অঞ্চলের একযোগে কাজ করার উপর শুভেচ্ছা বার্তায় জোর দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।”

বিরোধী দলগুলোর জোট বেঁধে আনা অনাস্থা প্রস্তাবে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পরদিন গত সোমবার পাকিস্তানের পার্লামেন্ট বা জাতীয় পরিষদে ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ।

পাকিস্তনের ২৩তম প্রধানমন্ত্রী শাহবাজ দেশটির তিন বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই।