২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পোশাক শ্রমিককে ছুরি মেরে হত্যা

রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকার এক পোশাক কর্মীকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2022, 03:51 PM

Updated : 02 Aug 2022, 03:11 PM

নিহত মো. ডালিমের (৩৫) বাড়ি জামালপুরের ইসলামপুরে। ঢাকার আব্দুল্লাহপুর পেট্রোল পাম্পের পাশে একটি মেসে থেকে তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মঙ্গলবার রাত ৯টার দিকে ওই মেসেই তিনি খুন হন জানিয়ে উত্তরা পশ্চিম থানার এসআই মিজানুর রহমান বলেন, “এ ঘটনায় ডালিমের রুমমেট মনসুর বিল্লাহকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মামলাও হয়েছে।”

নিহতের ভাই আলিম সাংবাদিকদের বলেন, মনসুর বিল্লাহর সঙ্গে একই রুমে থাকতেন ডালিম। মনসুর ছিলেন ‘মাদকাসক্ত’।

“মঙ্গলবার কারখানার কাজ শেষে বাসায় ফিরে রুমের তালা খোলার সময় ডালিমকে পেছন থেকে ছুরি মারে মনসুর। পরে পালাতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।"

গুরুতর আহত অবস্থায় ডালিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।