ঢাকার কাজলায় কারখানায় আগুন
ঢাকার যাত্রাবাড়ি থানা এলাকার কাজলায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে।
শনিবার দুপুর ২টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে সেখানে যায় ফায়ার সার্ভিস।
বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
