ফুলবাড়িয়ার সিটি প্লাজায় পুড়ল দোকান
ঢাকার ফুলবাড়িয়ায় ঢাকা দক্ষিণ সিটির বিপণি বিতান সিটি প্লাজার একটি দোকান আগুনে পুড়ে গেছে।
রোববার সকাল সোয়া ৮টার দিকে ওই মার্কেটের তৃতীয় তলায় 'ভাই ভাই গার্মেন্টস' নামের একটি দোকানে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় বলে নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান।
বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় জানিয়ে তিনি বলেন, “ওই দোকানে গার্মেন্টস পণ্য বিক্রি হত। আগুনে বেশকিছু মালামাল পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।”
