২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকা সফরে ছয় ভ্রামণিক

বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের সদস্য চারজন ভ্রমণ লেখক ও দুইজন আলোকচিত্রী শ্রীলংকা সফরে যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2022, 12:20 AM

Updated : 25 Oct 2022, 10:16 AM

দেশটির পর্যটন মন্ত্রণালয়ের আমন্ত্রণে শুক্রবার সকালে তারা শ্রীলংকার কলম্বোর উদ্দেশে যাত্রা করবেন।

এ ভ্রমণে দলটির নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল। দলের অন্যান্য সদস্যরা হলেন জাকারিয়া মন্ডল, আবীর আবদুল্লাহ, এস এম সাজ্জাদ হোসেন, শাকিল বিন মুশতাক ও আজিম খান রনি।

সভাপতি উজ্জ্বল জানান, আগামি আট দিন তারা শ্রীলংকার উল্লেখযোগ্য পর্যটন স্থান ও স্থাপনা পরিদর্শন করবেন। ৪ মার্চ তারা ফিরবেন।

তাদের যাতায়াতের ব্যবস্থা করেছে শ্রীলঙ্কার পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা শ্রীলঙ্কান এয়ারলাইনস। আবাসনসহ অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় সহায়তা দিচ্ছে দেশটির পর্যটন মন্ত্রণালয় ও ট্যুরিজম প্রমোশন বোর্ড। সার্বিক তত্ত্বাবধানে করছে ঢাকাস্থ শ্রীলঙ্কান হাইকমিশন। এছাড়া শ্রীলঙ্কার বাংলাদেশ হাইকমিশনও এ ভ্রমণে সহযোগিতা করছে।

উজ্জল বলেন, দুই দেশের কুটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তাদের এই ভ্রমণের উদ্যোগ। এ ভ্রমণে তারা দেশটির বিভিন্ন স্থান ও স্থাপনার সাথে পরিচয়ের পাশাপাশি পর্যটন সংশ্লিষ্ট নানান ব্যক্তিবর্গের সঙ্গেও দেখা করবেন।